• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, বন্ধুরা পালিয়ে গেছে

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, বন্ধুরা পালিয়ে গেছে

১০৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সাকিবুল হাসান (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা-সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ থেকে ১১টি মোটরসাইকেলে করে একদল তরুণ ফরিদপুরের উদ্দেশে রওনা হন। পরে ফরিদপুর থেকে আরও ৯ বাইকার তাদের সঙ্গে যুক্ত হন। তারা ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার পরিকল্পনা করেন।

ভাঙ্গা থেকে পদ্মা সেতুর দিকে যাওয়ার পথে শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর সাকিবুল দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘দুপুরের পর দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই তরুণকে মৃত অবস্থায় পাই। নিহতের পরিচিত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। শুনেছি, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তার বন্ধুরা ঘটনাস্থল থেকে চলে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd