• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ঝিনাইদহের নিখোঁজ শিশুর পিতার কান্না, পুলিশকে কার্যকর পদক্ষেপের দাবি

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ঝিনাইদহের নিখোঁজ শিশুর পিতার কান্না, পুলিশকে কার্যকর পদক্ষেপের দাবি

৬০

ঝিনাইদহের খাজুরা গ্রামের কাপড় বিক্রেতা হোশেন আলী সংবাদ সম্মেলনে বুকফাটা কান্নায় জানান, তার ১২ বছরের ছেলে মো. আলী দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। সন্তানকে ফিরে পাওয়ার জন্য নিকটস্থ থানায় অভিযোগ জানাতে গেলে তাকে তিন দিন ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জিরো মিসিং চিল্ড্রেন’ আয়োজিত ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা অংশ নেন। তারা নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান এবং নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান।

পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজ-সংক্রান্ত ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৩৮ জন শিশু।

সংবাদ সম্মেলনে সাভারের বলিয়ারপুর থেকে নিখোঁজ চার বছরের শিশু যাদব কর্মকারের মা বাসনা কর্মকার অভিযোগ করেন, পুলিশকে সন্দেহভাজনদের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। একইভাবে কামরাঙ্গীরচর থেকে ১১৫ দিন ধরে নিখোঁজ তিন বছরের শিশু সামিয়ার পরিবার জানায়, পুলিশকে টিকটকে শিশুটিকে ‘মিঠাই’ নামে দেখা যাওয়ার বিষয়টি জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, অনলাইনে জিডির ব্যবস্থা রয়েছে এবং কোনো জিডি প্রত্যাখ্যাত হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু হওয়ায় বিভিন্ন কারণে নিখোঁজ জিডিতে আসে।

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবারগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে, যাতে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার এবং শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd