• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার

৩৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজ কিশোর পারভেজের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পুরাতন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ তিন দিন আগে ছয় হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার মায়ের সাথে শেষ কথা বলেছিল মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন প্রথমে তাকে শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পারভেজের পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝে মাঝে মাদক সেবন করত। আজ সকালে পুকুরে লাশের খবর পেয়ে তিনি পুলিশকে অবগত করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd