• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম

১৮৭

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা, তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৮ বিলিয়ন ডলার দিয়ে মামলা মেটাতে রাজি হয়েছে।

২৬ আগস্ট, বুধবার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অঙ্গরাজ্যের করা মামলাটি মেটাতে এই বিপুল অঙ্কের অর্থ দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

মামলায় অভিযোগ ছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ফিচার রাখা হয়েছে যা তরুণদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে থাকার জন্য উৎসাহিত করে। শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে। তবে মেটা সমঝোতায় কোনো অন্যায় স্বীকার করেনি। চুক্তিটি কার্যকর হতে আদালতের অনুমোদন প্রয়োজন।

সমঝোতার অংশ হিসেবে মেটা ১৮ বছরের কম বয়সিদের জন্য দৈনিক ডিফল্ট ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখার পরিকল্পনা করেছে। এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ ব্যবহারে বিরতি দেয়ার ব্যবস্থা, অভিভাবকদের জন্য ব্যবহারের সময়সীমা পরিবর্তনের সুযোগ এবং রাতে ও স্কুল চলাকালে নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।

মেটা আরও কিছু পদক্ষেপের কথা জানিয়েছে, যেমন পোস্টে লাইক ও প্রতিক্রিয়ার সংখ্যা না দেখানো এবং ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা আরও জোরদার করা। মামলাটি ২০২৩ সালে প্রায় দুই বছরের তদন্তের পর দায়ের করা হয়েছিল এবং চলতি মাসে বিচার শুরু হওয়ার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd