• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি

৩৫

রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ফালানী নামে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধারের মামলায় তার বান্ধবী নুসরাত জাহান সাহিদাসহ দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে জানা গেছে, আসামি সাহিদার স্বামী রাব্বির সঙ্গে ফালানী অবৈধ সম্পর্ক গড়ে তোলেন, যা সাহিদা জানতে পারেন। ঘটনার দিন সাহিদা রাব্বির সঙ্গে ফালানিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন এবং এ কারণে তিনি ফালানীকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

বুধবার (২৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই নূরে আলম সিদ্দিকী ছয় আসামিকে আদালতে হাজির করেন। তাদের মধ্যে নুসরাত জাহান সাহিদা ও তার 'পাতানো ভাই' কবির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর চার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কারাগারে যাওয়া বাকি চার আসামি হলেন ফারুক, সুজন, মামুন, রাফি ইসলাম ওরফে বাপ্পি এবং রকি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম। পুলিশ জানিয়েছে, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কারণ স্পষ্ট হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী বলেন, 'ব্যক্তিগত শত্রুতা থেকে এ হত্যার ঘটনা ঘটে।' তিনি জানান, হত্যার পর সাহিদা ও তার সঙ্গী শাওন নিহতের মাথা বিচ্ছিন্ন করেন। শাওন ও সাহিদার স্বামী রাব্বি বর্তমানে পলাতক রয়েছেন।

গত ৬ আগস্ট সবুজবাগের মাদারটেক বাগানবাড়ির কাছে একটি খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে ফালানীর মা-বাবা ছবির মাধ্যমে দেহাংশটি শনাক্ত করেন। ১৯ বছর বয়সী ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে। এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd