• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপালে ভয়াবহ বন্যায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায় নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত

সালথায় জমি বিরোধে সংঘর্ষ, আহত ১০, বাড়িঘর ভাঙচুর

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সালথায় জমি বিরোধে সংঘর্ষ, আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে হামলা চালায়।

সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বক্তব্য জানার জন্য মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd