• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন

৩০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মো. আকতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বর্তমান মুখপাত্র এন এম নাসিরুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে আকতার হোসেনকে এ পদে পদায়ন করা হয়। এর আগে, গত ২৮ মার্চ এন এম নাসিরুদ্দিনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আদেশ অনুযায়ী, আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই আদেশে উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ নগর পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd