• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায় নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম আসিফ আকবরের মন্তব্য নিয়ে রাশেদ খাঁনের প্রতিক্রিয়া চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

প্রধানমন্ত্রী মেয়েদের জন্য উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী মেয়েদের জন্য উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন

মেয়েদের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে মেয়েদের জন্য উপবৃত্তি পুনর্বহাল হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, বৈঠকে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবারের পুষ্টিমান ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd