• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

লোহাগড়ায় নাশকতা মামলায় ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
লোহাগড়ায় নাশকতা মামলায় ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার

৪৯

নড়াইলের লোহাগড়ায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২২ আগস্ট) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজুপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. উজ্জ্বল মোল্যা (৩৮), বাবরা গ্রামের সাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল কাদের শেখ (৩০), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে মো. আল আমিন, লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান (৫৬) এবং গোপীনাথপুর গ্রামের মৃত শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫)।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের রোববার আদালতে পাঠানো হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd