• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। তিনি বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেন।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন, যেখানে প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কুরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

প্রতিযোগিতার সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এবারের প্রতিযোগিতায় মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd