• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

গোপালগঞ্জে ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় হাতাহাতি ও পাথর নিক্ষেপ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় হাতাহাতি ও পাথর নিক্ষেপ

১২

গোপালগঞ্জের মহেশপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় হাতাহাতি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেন সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা, ফরিদপুরের বোয়ালমারী ও গোপালগঞ্জের মহেশপুর এলাকা থেকে বেশ কয়েকজন কিশোর ও যুবক ট্রেনে চড়ে গোপালগঞ্জে ঘুরতে আসেন। ফেরার পথে এক নারী যাত্রীকে লক্ষ্য করে কিছু যুবকের বিরুদ্ধে কদর্য মন্তব্য ও ইভটিজিংয়ের অভিযোগ ওঠে।

এ নিয়ে ট্রেনের ভেতরেই যুবকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহেশপুরের যুবকেরা স্থানীয় লোকজনকে খবর দেন। রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে উত্তেজিত লোকজন বিতর্কিতদের নামিয়ে আনার চেষ্টা করেন।

সাধারণ যাত্রী ও ট্রেন কর্তৃপক্ষের নিরাপত্তার স্বার্থে বগির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বাইরে অবস্থানরত লোকজন ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেন, যার ফলে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবচরসহ পরবর্তী স্টেশনগুলোতে প্রশাসনিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়। কেরানীগঞ্জ স্টেশনে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্থিতিশীল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd