• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, পুলিশ তদন্তে

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, পুলিশ তদন্তে

১৪

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় ওই স্থানে হাতাহাতি করছিলেন। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd