• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সিলেটে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের হত্যাকাণ্ডে বাবুলের ৪ দিনের রিমান্ড

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
সিলেটে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের হত্যাকাণ্ডে বাবুলের ৪ দিনের রিমান্ড

৬৩

সিলেটে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে বাবুলকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার সকালে সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনার (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বাবুল মিয়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

তবে নিহত আব্দুস সাত্তার দম্পতির মেয়ে সেলিনা সুলতানা পুলিশের প্রাথমিক বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি অভিযোগ করেছেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে পূর্বপরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। তার অভিযোগে আইনজীবী সিরাজুল ইসলামের সম্পৃক্ততার সন্দেহও উল্লেখ করা হয়েছে।

চার দিনের রিমান্ডে বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অন্য কারও সম্পৃক্ততা খতিয়ে দেখবে পুলিশ। নিহতদের পরিবারের অভিযোগ ও পুলিশের প্রাথমিক তথ্যের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd