• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী জাবি ছাত্রদলের দুই নেতা পদ হারালেন শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে মেঘনা আলমের বাসায় আসতে চান গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২

নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশায় একটি দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোশারফ হেসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমনসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশারফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় কানকিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়, ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে চেয়ারম্যান ও তার সহযাত্রী মোশারফ হোসেন মজুমদার এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। তবে রাত সাড়ে ৮টার দিকে মোশারফ হোসেন মজুমদার মারা যান।

নিহত মোশারফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই।

সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন গুরুতর আহত হয়েছেন এবং মোশারফ হোসেন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মাইক্রোবাসটি আটক করা হয়েছে, তবে চালককে এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd