• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরা থানায় পুলিশের জন্য দুটি গাড়ি উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন বকুল। গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর সৌদি, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ফরিদপুরে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ, বেতন ৪০ হাজার টাকা রাজধানীতে ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন ১৮ আগস্ট ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্পের অনুভূতি ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, আহত ৬ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮০ দিন পূর্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদকসেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

১৩

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পাঁচজনকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বড় কৈবর্তখালী গ্রামের সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. রাব্বি (২০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd