• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

চাঁদপুরে মায়ের সামনে ছেলের ওপর নির্যাতন, গ্রেপ্তার ১

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
চাঁদপুরে মায়ের সামনে ছেলের ওপর নির্যাতন, গ্রেপ্তার ১

৪৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মায়ের সামনে মো. তারেক ঢালী (১৭) নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তারেক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সফিক প্রধান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে সফিক প্রধানকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তার ছোট ভাই মো. রাসেল (১৩)ও তার সঙ্গে কাজ করে।

তারেকের মা খুকী বেগম অভিযোগ করেন, ঘটনার দিন ভোর ৫টার দিকে তারেককে ঘুম থেকে তুলে নিয়ে যায় সফিক, আল-আমীন, তানিম ও মোতালেব প্রধান। তিনি জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে তারেককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং পরে তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মারধরের সময় কেউ তারেককে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম ও নবী উল্লাহ পাটোয়ারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খুকী বেগম এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, অভিযুক্ত সফিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd