• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা ঢাকায় ৫০টি মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপন করবে ডিএসসিসি কালাইয়ে কিডনি বিক্রির ‘বকেয়া’ টাকা না পেয়ে মামলা দায়ের লালমনিরহাটে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা পরিচয়দানকারীর বিরুদ্ধে থানায় মামলা

ফরিদপুরে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ, ঘুষ দাবির কথা উঠেছে

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুরে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ, ঘুষ দাবির কথা উঠেছে

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় কাজের বিল ছাড়াতে ১৫% ঘুষ না দেওয়ায় এক ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ।

হাসিবুল হাসান জানান, পাওনা বিল তুলতে গেলে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিন তার ওপর হামলা চালায়। হামলায় তার একটি হাত ভেঙে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি অভিযোগ করেন, তার প্রতিষ্ঠান সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের মাধ্যমে ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় নগরকান্দা পৌর এলাকায় তিনটি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ করা হয়। আট মাস আগে অনুমোদিত ওই কাজের বিল আটকে রাখা হয়েছে।

হাসিবুল বলেন, বিল ছাড়ার জন্য হুমায়ুন কবির ১৫ শতাংশ ঘুষ দাবি করেন। এর মধ্যে গত ১০ আগস্ট পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করে বিল আটকে রাখা হয়।

অন্যদিকে, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় বিল দেওয়া হয়নি। তিনি দাবি করেন, ঠিকাদার তাদের কক্ষে এসে হামলা করেন এবং মারধরের অভিযোগও অস্বীকার করেন।

নগরকান্দা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ঠিকাদারের বিলের বিষয়টি জানি। কাজের অসংগতি পাওয়ায় বিল দিতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd