• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসফেরত যুবকের বিয়েতে অনশন করছেন দুই সন্তানের জননী জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এনসিপি নেতাসহ ২ জন গ্রেপ্তার শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ১৯ জন আটক নাগরিকদের সমস্যা শুনতে চায়ের দাওয়াতে হাজির ববি হাজ্জাজ ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের ঘোষণা দিলেন অভিজিৎ দীপক মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিযানে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার ফরিদপুরে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ, ঘুষ দাবির কথা উঠেছে মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান

মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বিশেষ করে পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সম্পৃক্ততা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়।

মানবসম্পদ খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে হুমায়ুন কবির মালদ্বীপকে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অনুরোধ জানান।

দুই পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd