• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

৩৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের (বাচ্চু রাজাকার) করা আপিল শুনানি আগামী ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সোমবার (১০ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষ জানায়, আপিলকারী পক্ষ নথিপত্রের অনুলিপি সরবরাহ না করায় তারা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে ৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করেন আবুল কালাম আযাদ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড স্থগিত রাখারও আবেদন জানানো হয়। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আটটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড ও চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

মাওলানা আবুল কালাম আযাদ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ফিরে আসেন। গত বছরের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

মাওলানা আবুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত হওয়া প্রথম ব্যক্তি। ২০১৩ সালে রায় ঘোষণার আগে তিনি দেশ ত্যাগ করেছিলেন। ১৭ আগস্ট পুনরায় নিয়মিত বেঞ্চে তার আপিলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd