• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠনের আহ্বান মহেশখালীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ অভিহিত

বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র

১৭

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বরং তারা আমাদের মিত্র। তিনি দাবি করেছেন, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি নাছির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। তিনি জানান, আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে, তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়।

দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, তার বাসা কেড়ে নেয়া হয়েছে এবং তিনি একা। এমপি নাছির চৌধুরী বলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের উদ্দেশ্যে বলেন, উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করুন, এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার। এ সময় এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd