• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

পটুয়াখালী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের মৃত্যু

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
পটুয়াখালী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের মৃত্যু

৬৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন।

জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৩টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন কারাগারে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত মিজানুর রহমানের ভাগনে সিরাজ মুন্সী জানান, তিনি একটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন এবং ৩০ জুলাই ২০২৬ তারিখে আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd