• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে তদারকি করছেন: রিজভী গাইবান্ধার শিবির কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ২০৮ দিন সাগরে অবস্থান, মার্কিন নাবিকদের স্বজনদের উদ্বেগ ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থী বহিষ্কার নরসিংদী শহরে প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল, ৩ জন গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির নেতাদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

১১

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা রাস্তার ওপর ত্রাস সৃষ্টি করে খালেদা জিয়াকে সমাবেশে যোগদান করতে বাধা দেন। এতে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলা ও হত্যার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd