• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে পাঠানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ৩৮ অ্যাপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ, মোটরসাইকেলে আগুন

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ, মোটরসাইকেলে আগুন

২৩

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধর ও অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষোভের একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষক গত সোমবার ষষ্ঠ শ্রেণির কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে মারধর করেন। এর পর মঙ্গলবার সপ্তম শ্রেণির রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়, যার ফলে আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতেন এবং অহেতুক শারীরিক শাস্তি দিতেন। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে এবং প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে।

প্রধান শিক্ষক হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান জানান, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর করতেন এবং তাঁর আচরণে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd