• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে আইন সংশোধন

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে আইন সংশোধন

৬৩

সন্তানের নামে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে অধিকাংশ দেওয়ানি মামলা সম্পত্তির বণ্টন ও মালিকানা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়ে থাকে। বর্তমানে মুসলিম আইনে হেবা বা অন্যান্য উপায়ে সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পর অনেক বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

এ সমস্যা সমাধানে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।

প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তর করলেও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার তাদের কাছেই থাকবে। সন্তান বাবামায়ের অনুমতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং বাবা-মাও সন্তানের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

আইনমন্ত্রী আরও জানান, জরুরি প্রয়োজন—যেমন চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রির প্রয়োজন হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। জেলা জজকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বিধান কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ উল্লেখযোগ্যভাবে কমবে এবং অনেক দেওয়ানি মামলা আদালতে যাওয়ার আগেই সমাধানের সুযোগ তৈরি হবে। সরকার বাস্তবসম্মত আইন সংস্কারের মাধ্যমে নাগরিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd