• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন ও সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।  আমিরগঞ্জ স্টেশন মাস্টার নিয়োগ ও স্টেশনের সকল কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের স্বজনদের বসার জন্য ৬টি চেয়ার সেট দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব ডিবি পুলিশের অভিযানে যশোরে গাঁজা চাষী ডাবলু হোসেন আটক দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

নরসিংদী জেলা প্রতিনিধি / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

২৮

নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

 

নরসিংদী প্রতিনিধি:

 

তীব্র গরম ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নরসিংদী জেলখানার মোড় এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ, যানবাহনের চালক ও সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

 

আজ দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা পথচারীদের হাতে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় পানি তুলে দেন। প্রচণ্ড গরমে কর্মব্যস্ত মানুষের মাঝে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

 

আয়োজকরা জানান, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে তাপপ্রবাহে মানুষের কষ্ট লাঘব করতে এই পানি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সময় নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সমাজের বিভিন্ন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

স্থানীয়রা বলেন, প্রচণ্ড গরমে বিশুদ্ধ পানির এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd