• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন ও সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।  আমিরগঞ্জ স্টেশন মাস্টার নিয়োগ ও স্টেশনের সকল কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের স্বজনদের বসার জন্য ৬টি চেয়ার সেট দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব ডিবি পুলিশের অভিযানে যশোরে গাঁজা চাষী ডাবলু হোসেন আটক দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

৫৫

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-:

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

 

রোববার (৩১ মে) রাত ৯ টার দিকে উপজেলার খেদাপাড়ার তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধ ফার্মেসীতে ও মেহেদী ঢাকায় পাকিজা কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

রোববার সন্ধ্যার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন রাকিব। রাত ৯ টার দিকে তারা রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খেদাপাড়া তালতলা নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে রাকিব ও মেহেদী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এলাকাবাসী জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে তরতাজা দুই যুবকের জীবন প্রদীপ নিভে গেল।

 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, রাকিব ও মেহেদীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd