• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন ও সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।  আমিরগঞ্জ স্টেশন মাস্টার নিয়োগ ও স্টেশনের সকল কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের স্বজনদের বসার জন্য ৬টি চেয়ার সেট দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব ডিবি পুলিশের অভিযানে যশোরে গাঁজা চাষী ডাবলু হোসেন আটক দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

৪৭

আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলা বিএনপির অধীনস্থ আলোকবালী ইউনিয়ন বিএনপি ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) নরসিংদী সদর উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এবং নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উক্ত দুই ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি গঠনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd