• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, চিকিৎসা চলছে বাংলাদেশে

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, চিকিৎসা চলছে বাংলাদেশে

৮৫

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। আহত অবস্থায় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়া সীমান্তের পালংখালী বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বিওপি সংলগ্ন এলাকার সীমান্ত পিলার (বিআরএম-১৯) থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্রের দাবী, গেলো বছর ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত নাইক্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অন্তত ৪০টির অধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক জন বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ বিভিন্ন ভাবে হতাহত ও পঙ্গু হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd