আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭০তম দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন বাকি রয়েছে।
১১৮৯ সালে গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন। ১৭৮০ সালে কলকাতা শহরের বৈঠকখানা রোডে আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন ঘটে।
১৭৮৭ সালে সুভোরোভের নেতৃত্বে রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে। ১৭৯১ সালে ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৭৯২ সালে ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৯৪৬ সালে ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। ১৯৬০ সালে নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
২০০১ সালে কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জন নিহত হন। একই বছরে বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট বিপুল বিজয় অর্জন করে।
এছাড়া, ১৯৮৯ সালে ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান করা হয়। ১৯৯৯ সালে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু করে।