• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার, দাম ৯৮ লাখ টাকা

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার, দাম ৯৮ লাখ টাকা

১১৫

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’র (আইএল টি-টোয়েন্টি) আসন্ন নিলামে বাংলাদেশের ১০ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা।

আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের জন্য তিন ক্যাটাগরিতে এই ১০ বাংলাদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। আইকন ক্যাটাগরিতে বাংলাদেশের এই তিন তারকার সঙ্গে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো বিশ্বমানের ক্রিকেটাররা।

দ্বিতীয় সারির ক্যাটাগরিতে থাকা চার বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ—এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা)। এছাড়া ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিব।

নিলামে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মূল বাজেট বরাদ্দ রয়েছে ১৩ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে দল গঠনের পূর্বপ্রস্তুতি বা ‘প্রি-অকশন সাইনিং’-এর জন্য নির্ধারিত ৭ লাখ ডলার থেকে উদ্বৃত্ত অর্থ যোগ করার সুযোগ রয়েছে। এমআই এমিরেটস সর্বোচ্চ ১৩ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা) খরচ করার সুযোগ নিয়ে নিলামে অংশ নিচ্ছে।

আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশ ছাড়াও সৌদি আরব ও কুয়েতসহ মোট ২৩টি দেশের প্রায় ২০০ জন ক্রিকেটারকে নিয়ে এবার চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টটির পঞ্চম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd