• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ট্রাকভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের তদন্ত শুরু

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ট্রাকভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের তদন্ত শুরু

১২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রাকভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। গত ২৬ আগস্ট রাতে এই ঘটনা ঘটে, তবে তদন্ত কার্যক্রম শুরু হয় ২৮ সেপ্টেম্বর।

দুদক টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘাটাইল থানায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে বিপুল পরিমাণ সরকারি ওষুধ অগোছালোভাবে পড়ে থাকতে দেখা যায়।

দুদক জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধের মেয়াদ ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। ফখরুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে গাফিলতি, অনিয়ম ও আলামত নষ্টের প্রমাণ পাওয়া গেছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে এসব কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। দুদক কর্মকর্তারা জানান, সরকারি সম্পদ আত্মসাতের বিষয়টি আড়াল করতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর ট্রাকচালক আজমতকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ২৯ আগস্ট ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মুহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd