• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি

নরওয়েকে হারিয়ে নেশনস লিগে পর্তুগালের টানা দ্বিতীয় জয়

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নরওয়েকে হারিয়ে নেশনস লিগে পর্তুগালের টানা দ্বিতীয় জয়

৮৪

নেশনস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে পর্তুগাল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জোয়াও ফেলিক্স ও গনসালো রামোস। তবে ম্যাচের ফল বদলে দেওয়ার মতো ভুল করেছেন নরওয়ের গোলরক্ষক অরজান নিল্যান্ড।

উলেভাল স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে পেদ্রো নেতোর কাটব্যাক থেকে দারুণ ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। প্রথমার্ধে একাধিকবার সমতায় ফেরার সুযোগ পেলেও পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তার দৃঢ়তায় তা কাজে লাগাতে পারেনি নরওয়ে।

বিরতির পর গোলের দেখা পান আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিট পর মার্টিন ওডেগরের ফ্রি-কিক থেকে কস্তার ভুলের সুযোগ নিয়ে প্যাট্রিক বার্গ বল বাড়িয়ে দেন হালান্ডকে। সেখান থেকে সহজেই গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।

তবে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যেই আবার পিছিয়ে পড়ে নরওয়ে। গোলরক্ষক নিল্যান্ডের ভুল পাস কেটে বল নিয়ন্ত্রণে নেন গনসালো রামোস। এরপর নিল্যান্ডকে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

শেষদিকে নরওয়ে আক্রমণের চাপ বাড়ালেও দিয়োগো কস্তার দৃঢ়তায় আর গোল পায়নি স্বাগতিকরা। ম্যাচে পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন পর্তুগালের গোলরক্ষক। এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ৪-এ শীর্ষে উঠে এসেছে পর্তুগাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd