• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মুন্সীগঞ্জে দাদির বিরুদ্ধে ২ বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জে দাদির বিরুদ্ধে ২ বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ

১৮৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তার দাদির বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মা সোনালী আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। আহত শিশুটির নাম নাফিন খান, যিনি মুক্তা বেগমের ছেলে নিরব খানের সন্তান। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম নাফিন খানকে দুই হাত দিয়ে তুলে মাটিতে ছুড়ে ফেলেন। এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে তার মা ও স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। শিশুটির মা সোনালী আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি মুক্তা বেগম তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন তার ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে আসেন এবং পরে ছেলেকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd