• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

৫৩

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক ব্যক্তি লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তারা ইয়াবা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd