• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

৪০

শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- মন্দির-মণ্ডপে বেজে গেছে মায়ের বিদায়ের ঘণ্টা। হাসিমুখে অশ্রু লুকিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎবের

 

আজ বুধবার২১অক্টোবর সমাপনী দিন। ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার পঞ্চম দিন মঙ্গলবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবমী পূজা সম্পন্ন হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, যশোর বেনাপোলে পাট বাড়ি আশ্রমে আজ সকাল ৮টা ৫২ মিনিটের মধ্যে মহাদশমীর কল্পারম্ভ, পূজা সমাপন ও দর্পণ নিরঞ্জন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। তাই ভক্তদের মনে এখন বিষাদের ছায়া। মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার মহানবমী পূজা সম্পন্ন এবং মহাদশমী পূজার সূচনা হয়।

 

সকাল ৬টা থেকে শুরু হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেলপাতা, বেল কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। দেবীকে ১০৮টি পদ্মফুল উৎসর্গ, অসুর শক্তির বিনাশ ও দেশবাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে মহানবমী সম্পন্ন হয়। এসময় ভক্তরা মাতৃবন্দনায় মেতে ওঠেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গার চরণে অর্ঘ্য নিবেদন করেন। তিথি অনুযায়ী সন্ধিপূজা হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট-সর্বমোট ৪৮ মিনিটে। এসময় দেবী চামুণ্ডার পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। কারণ পরের দিন মহাদশমী কেবল বিসর্জনের পর্ব। নবমীর রাতেই উৎসবের রাত শেষ হয় এবং দশমীতে মণ্ডপে মণ্ডপে বাজে বিদায়ের ঘণ্টা। দশমীর পূজা সম্পন্নের পর দুর্গাপূজার সর্বশেষ রীতি ‘দেবী বরণ’। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে প্রথমে দেবীকে সিঁদুর ছোঁয়ান। এরপর তারা একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। এভাবেই তারা দেবী দুর্গাকে বিদায় জানান এবং আগামী বছর সুখ-শান্তিতে কাটানোর প্রার্থনা করেন। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও যশোরের শার্শা ও বেনাপোল পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় প্রতিমা নিরঞ্জনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস জানান, আজ বিকেল ৫টা থেকে নৌকায় করে নদী, খাল, পুকুর, প্রতিমা নিরঞ্জন করা হবে। সরেজমিনে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে পৌর এলাকার ০৪টি পূজা মন্দির ও মণ্ডপ সংলগ্ন সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছে মেলা। দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে পৌর এলাকায় মেলা সকলের নজর কেড়েছে। সুসজ্জিত তোরণ ও বৈদ্যুতিক রঙিন আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে প্রতিটি মন্দির-মণ্ডপ প্রাঙ্গণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd