• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

রংপুর বিভাগে ৫১৩৮টি মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে এসআরবি-১৩

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৫৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৭৬

রংপুর বিভাগে ৫১৩৮টি মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে এসআরবি-১৩

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , ​দিনাজপুর প্রতিনিধি।।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(SRB–13)।

 

১৮অক্টোবর – ২০২৬ রাজবাড়ী দূর্গা মন্দির প্রাঙ্গনে এসআরবি ১৩ এর‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এ উৎসব আগামী ২১ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এ বছর রংপুর বিভাগে এসআরবি-১৩ এর আওতাধীন এলাকায় মোট ৫,১৩৮টি এবং শুধু দিনাজপুর জেলায় ১,২৬৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

​পূজা উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং কালীন এসআরবি-১৩ এর রংপুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি বলেন , ​টহল ও গোয়েন্দা নজরদারি: দুর্গাপূজা উপলক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সাদা পোশাকে ও ইউনিফর্মে এসআরবি সদস্যরা কাজ করছে।

​কঠোর আইনি ব্যবস্থা: পূজা মণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

​সাইবার মনিটরিং: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার রোধে এসআরবি-১৩ এর সাইবার টিম ২৪ ঘণ্টা অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

​প্রতিমা বিসর্জন: প্রতিমা বিসর্জনের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

​এসআরবি-১৩ এর অধিনায়ক লেঃ কর্নেল মনজুর করিম ( PSC, G+, AD) সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সঠিক তথ্য প্রচার ও সম্প্রীতি বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। কোনো ধরনের সন্দেহজনক বা নাশকতাপূর্ণ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে এসআরবি ফোর্সেসকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং,ডা. ডিসি রায়,রতন সিংসহ আরো অনেকে।প্রেস ব্রিফিং শেষে রাজবাড়ী মন্দির প্রাঙ্গন পরিদর্শন করেন এসআরবি-১৩ রং পুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি,জি+,এডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd