• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

শিবপুরে সরকারি পানির ট্যাংকি বিক্রির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি। / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১৪৯

শিবপুরে সরকারি পানির ট্যাংকি বিক্রির অভিযোগ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে সরকারি টিউবওয়েল, পানির ট্যাংকি ও পাইপ বরাদ্দে অনিয়ম এবং এসব সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে বরাদ্দকৃত সরকারি সামগ্রীর একটি অংশ গায়েব করে বাজারে বিক্রি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, শিবপুর বাজারের মেসার্স আহসান উল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে সরকারি পানির ট্যাংকি বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গত তিন-চার বছরে অনেক মানুষের নামে টিউবওয়েল বরাদ্দ হলেও তারা নির্ধারিত সামগ্রী পাননি।

ভুক্তভোগীদের কেউ জানান, তাদের এলাকায় টিউবওয়েলের পাইপ বসানো হলেও পানির ট্যাংকি দেওয়া হয়নি। আবার কারও নামে টিউবওয়েল বরাদ্দের কথা থাকলেও বাস্তবে কোনো সামগ্রীই পাওয়া যায়নি। এতে সরকারি বরাদ্দের সামগ্রী কোথায় যাচ্ছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ এভাবে বেহাত বা বিক্রি হয়ে থাকলে তা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের শামিল। বিষয়টি তদন্ত করে বরাদ্দের তালিকা, সরবরাহ ও বিতরণসংক্রান্ত নথি যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগীরা সরকারি পানির ট্যাংকি, টিউবওয়েল ও পাইপ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মেসার্স আহসান উল্লাহ এন্টারপ্রাইজের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd