• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

মক্কা চুক্তিভুক্ত দেশে হামলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা: এরদোয়ান

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মক্কা চুক্তিভুক্ত দেশে হামলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা: এরদোয়ান

১৯২

মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত কোনো দেশের ওপর হামলা হলে আক্রান্ত দেশের অনুরোধ ও প্রয়োজনের ভিত্তিতে প্রতিক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, চুক্তিভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে তাদের গোয়েন্দা তথ্য, রসদ কিংবা গোলাবারুদ দিয়ে সহায়তা করা হতে পারে। হামলার হুমকির মাত্রা বিবেচনায় আরও উন্নত সামরিক সহায়তার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

গত আগস্টে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির পরের কয়েক সপ্তাহে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব।

তবে চুক্তিভুক্ত কোনো দেশে যেকোনো ধরনের হামলার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে সামরিক প্রতিক্রিয়া দেখানোর পরিস্থিতি এখনই কল্পনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন এরদোয়ান।

তিনি বলেন, ইরাক, ইয়েমেন কিংবা অন্য কোথাও ঘটে যাওয়া প্রতিটি ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় সামরিক প্রতিক্রিয়ার একটি পরিস্থিতি ধরে নেওয়া এ মুহূর্তে সঠিক হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd