• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন বা সংশোধিত হয়েছে, তাদের নতুন ফলাফল একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুনভাবে আবেদন করতে পারবেন এবং যারা পূর্বে আবেদন করেছেন, তারা চাইলে আবেদন সংশোধন করতে পারবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত চলবে। যারা ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নিশ্চয়নের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd