ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, বিগত সামরিক হামলার পর থেকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ এক চরম ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
তবে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, তেহরান নতুন যুদ্ধ বা রক্তক্ষয়ী সংঘাতে জড়াতে চায় না। বরং তারা দেশের অভ্যন্তরীণ শক্তি ও অর্থনীতিকে পুনর্গঠন এবং শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, যুদ্ধ থামানোই একমাত্র লক্ষ্য নয়। তেহরান কোনো দুর্বল অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না। চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পেজেশকিয়ান উল্লেখ করেন, গত জুলাই মাস থেকে যুদ্ধ ও মার্কিন নৌ-অবরোধ পুনরায় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তিনি দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট দেশের সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।