• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন বেলায়েত শেখ গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হবে: ট্রাম্পের হুঁশিয়ারি দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

২৫

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের

ফল পরিবর্তন

 

মনির হোসেন,বেনাপোল অল্প কথা বলো প্রতিনিধি :-

যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা (খাতা চ্যালেঞ্জ) প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে।

 

 

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছে পরবর্তী গ্রেড ও জিপিএ-৫ অর্জন করেছে।

 

পুনঃনিরীক্ষণের ফলে এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া বি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ১২ জন। বি থেকে এ মাইনাস পেয়েছে ১৫০ জন। সি থেকে এ পেয়েছে ১ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন। সি থেকে বি পেয়েছে ৬৫ জন। ডি থেকে এ মাইনাস পেয়েছেন ১ জন। ডি থেকে সি পেয়েছে ১৪ জন।

 

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

 

পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd