• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান

১১১

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তিনি এখন থেকে আংশিক চুক্তিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।

চ্যাপম্যানের এই সিদ্ধান্ত মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে অংশ নেওয়ার জন্য। নিউজিল্যান্ডের মূল ঘরোয়া মৌসুমের সময়েই এই লিগটি অনুষ্ঠিত হয়। ক্যাজুয়াল চুক্তিতে আসার ফলে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের মতো খেলোয়াড়দের তালিকায় যুক্ত হয়েছেন, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য আংশিক চুক্তিতে রয়েছেন।

তবে নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে তার প্রতিশ্রুতি বহাল থাকবে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে তিনি আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হোয়াইট-বল সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন।

চ্যাপম্যান নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আসন্ন ভারত সিরিজ নিয়ে আশাবাদী।

এদিকে, চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়। বোর্ডের সেই শূন্যস্থানে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd