• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

চীনে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি, দেশপ্রেম ও মূল্যবোধের প্রচার

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
চীনে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি, দেশপ্রেম ও মূল্যবোধের প্রচার

৯১

চীনের ব্যস্ততম সড়ক, শপিংমল ও সাবওয়ে স্টেশনগুলোতে এখন বিজ্ঞাপনের পরিবর্তে দেশটির বরেণ্য বিজ্ঞানীদের ছবি ও তাদের অবদান প্রদর্শিত হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। শানদং ও আনহুই প্রদেশের পর হেনান, জিয়াংসি এবং হুবেই প্রদেশের বিভিন্ন শহরেও এই প্রচার শুরু হয়েছে।

বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিবর্তে বিজ্ঞানীদের জন্য ‘সি-পজিশন’ বিজ্ঞাপনী স্থানগুলোকে উৎসর্গ করার এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। চীনা ডিজিটাল সংবাদমাধ্যম পেংপাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শানদং প্রদেশের হেজে ও জিবো, ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর এবং আনহুই প্রদেশের হেফেই শহরের শপিং মলগুলো থেকে বিপুল মূল্যের বাণিজ্যিক বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে।

এখন সেখানে চিয়েন শুয়েশেন, তেং চিয়াশিয়ান, চিয়েন সানছিয়াং এবং কুও ইয়ংহুয়াইয়ের মতো বিজ্ঞানীদের বিশাল পোস্টার শোভা পাচ্ছে। হেনান প্রদেশের ঝেংঝৌ, জিয়াংসি প্রদেশের নানচাং এবং হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের প্রধান সড়ক ও ব্যস্ততম চত্বরগুলোতেও এই প্রচার চালু হয়েছে।

গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, চীনের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচির জনক চিয়েন শুয়েশেন, পরমাণু বিজ্ঞানী তেং চিয়াশিয়ান এবং কৃষিবিদ ইউয়ান লংপিংয়ের ছবি ও অবদানের বিবরণী এখন বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রদর্শিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা বলছেন, বিজ্ঞাপনের সেরা স্থানগুলোতে মূলত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বদের ছবি প্রদর্শন করা উচিত। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি-র মতামত বিভাগে প্রকাশিত নিবন্ধে এই প্রচারকে বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধের প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd