• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

ঢাবির এফএইচ হলের প্রভোস্টকে হেয় প্রতিপন্নের অভিযোগে শিক্ষকদের চিঠি

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাবির এফএইচ হলের প্রভোস্টকে হেয় প্রতিপন্নের অভিযোগে শিক্ষকদের চিঠি

৭৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষকরা গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বরাবর পাঠানো এক পত্রে তারা এই অবস্থান তুলে ধরেন।

চিঠিতে শিক্ষকরা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ফজলুল হক মুসলিম হলে উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তী ঘটনাবলীর কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও মতপ্রকাশের স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের অপরিহার্য অংশ, তবে শিক্ষক ও কর্মকর্তাদের মর্যাদা এবং নিরাপত্তা সুরক্ষিত থাকা প্রয়োজন।

শিক্ষকরা আরও বলেন, ঘটনার প্রেক্ষিতে যে অভিযোগ উঠেছে, সেগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত। তারা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ এবং বিকৃত ছবি প্রচার করা তদন্তের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ফার্মেসি অনুষদের শিক্ষকবৃন্দ তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ, অডিও-ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ সকল প্রাসঙ্গিক তথ্য বিবেচনার দাবি জানান। তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সামাজিকভাবে দোষী সাব্যস্ত করা উচিত নয় এবং সকল পক্ষের বক্তব্য বিবেচনা করা প্রয়োজন।

শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। তারা বলেন, যুক্তি, সংলাপ ও সহনশীলতার চর্চা বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd