• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

১৯৩

দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা গ্রস রিজার্ভ চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি 'বিপিএম৬' অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি জানান, ১ সেপ্টেম্বর দিনশেষে দেশের গ্রস রিজার্ভের প্রকৃত পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী তা ছিল ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহগুলোর তুলনায় বৈদেশিক মুদ্রার মজুতে কিছুটা ওঠানামা হয়েছে। গত ২৪ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে, ২০ আগস্ট পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার, যা আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। ১৮ আগস্ট দিনশেষে গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী তা ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd