• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন খোরশেদ আলম

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন খোরশেদ আলম

২৩

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বলে মন্তব্য করেছেন। তিনি পটিয়া উপজেলা বিএনপির কমিটি দীর্ঘদিন ধরে না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া কলেজগেট এলাকার দলীয় কার্যালয় চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

খোরশেদ আলম বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপি একটি অথর্ব কমিটি। এদের কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ভূমিকা ছিল না।’ তিনি আরও বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করছি। আমাদের অভিভাবক পটিয়ার এমপি এনামুল হক এনামের কাছে অনুরোধ করছি, অচিরেই যেন পটিয়ার কমিটি দিয়ে নেতা-কর্মীদের মুক্ত করেন।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd