• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে আইফোনের কিস্তি নিয়ে বিবাদে পাহাড় থেকে পড়ে গেলেন মা ও ছেলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে

আজ (২২ আগস্ট) সরকারের নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তারা ঢাকায় ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা দুপুর ১টায় জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা ঢাকায় ফিরবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সুরা ফাতেহা পাঠ করবেন। তারা রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতেও অংশ নেবেন।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪ জন, তারা হলেন: ড. আবদুল মঈন খান (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (তথ্য ও সম্প্রচার), এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন) এবং সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক)।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২ জন: হুমায়ুন কবির (পররাষ্ট্র) এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম বিষয়ক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd