• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে আইফোনের কিস্তি নিয়ে বিবাদে পাহাড় থেকে পড়ে গেলেন মা ও ছেলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

ক্ষতিকর কনটেন্টের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইসিটি মন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ক্ষতিকর কনটেন্টের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইসিটি মন্ত্রী

মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নতুন প্রজন্মের জীবনযাপনে বড় প্রভাব ফেলছে। এর ফলে বই পড়ার মতো গঠনমূলক অভ্যাস কমে যাচ্ছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতাকেও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং সফল ও গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকেরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য হলো সফল ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদান স্মরণীয় করে রাখা এবং সমাজে ইতিবাচক চিন্তার প্রসার ঘটানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd