• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে; অস্ত্রের ঘাটতি স্বীকার থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই আজ সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, জানুন ফলাফল জানার উপায় ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে পাঠানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ৩৮ অ্যাপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

১৭

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে সীমান্তসংলগ্ন এলাকায় যান বদি আলম। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

বিস্ফোরণে তার ডান পা এবং শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd