• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন

ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের কারণ জানালেন ইরানের সামরিক উপদেষ্টা

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের কারণ জানালেন ইরানের সামরিক উপদেষ্টা

১৭

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি জানিয়েছেন, ইউক্রেন সরকার ক্ষমা চাওয়ার পর দেশটির তিনটি স্থাপনায় পরিকল্পিত হামলা বাতিল করা হয়েছে। তিনি মঙ্গলবার (০৪ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

রেজায়ি বলেন, ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলা চালানো হয়, যাতে জাহাজের এক নাবিক নিহত হন। ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নেয়, তবে ইউক্রেন সরকারের ক্ষমা প্রার্থনার পর সেই অভিযান বাতিল করা হয়।

তিনি উল্লেখ করেন, হামলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা কার্যকর করা হয়নি।

রেজায়ি হরমুজ প্রণালি নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, ইরানের নির্ধারিত নৌপথের বাইরে হরমুজ প্রণালিতে কোনো নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, শত্রুর কোনো নৌযান অবৈধ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন যে, ইরানি জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল এবং কিয়েভ পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করতে চায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd